دار الإفتاء
মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা
س প্রশ্ন
অনেক নাবিক জাহাজে একই সাথে যোহর-আসর বা আসর–মাগরিবের নামায আদায় করে থাকে। এভাবে নামায পড়লে নামায আদায় হবে? কাজের ব্যস্ততার কারণে দুই ওয়াক্তের নামায একসাথে আদায় করা যাবে কি না?
ج উত্তর
بسم الله الرحمن الرحيم
উত্তর: প্রত্যেক নামাযের সময় নির্ধারিত। নির্ধারিত সময়েই নামায ফরয করা হয়েছে। প্রত্যেক ওয়াক্তের নামায তার নির্ধারিত সময়ের ভেতরেই আদায় করতে হবে। সুতরাং দুই ওয়াক্তের নামায এক সাথে এক ওয়াক্তে আদায় করা জায়েয হবে না। এমনকি সফর অবস্থায়ও কোনো ওয়াক্তের নামাযকে বিলম্ব করে পরের ওয়াক্তের নামাযের সাথে পড়লে তা নাজায়েয হবে এবং নামায কাযা করার কারণে গুনাহগার হবে। যদিও ঐ নামায কাযা নামায হিসেবে আদায় হয়ে যাবে। আর যদি কোনো ওয়াক্তের নামাযকে তার পূর্বের ওয়াক্তে পড়া হয়, তাহলে ঐ নামায সহীহ হবে না। ওয়াক্ত হওয়ার পর তা পুনরায় আদায় করতে হবে।
* আল্লাহ তাআলা ইরশাদ করেন,
ﵟإِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا ﵞ [النساء: 103]
অর্থ: নিশ্চয় নামায মুসলমানদের উপর তার নির্ধারিত সময়ে ফরয। (সূরা নিসা, আয়াত ১০৩)
* এই আয়াতের তাফসীরে নাসীরুদ্দীন বায়যাবী (রহ.) বলেন,
إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا فرضا محدود الأوقات لا يجوز إخراجها عن أوقاتها في شيء من الأحوال.
অর্থ: নিশ্চয় নামায মুসলমানদের উপর তার নির্ধারিত সময়ে ফরয। কোনো অবস্থায় নামাযকে তার নির্ধারিত সময় থেকে বের করে অন্য ওয়াক্তে আদায় করা জায়েয নয়। (তাফসীরে বায়যাবী ২/১২২)[1]
* খলীল আহমাদ সাহারানপুরী রহ. এই আয়াতের তাফসীরে বলেন,
قوله تعالى: {إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا} أي لها وقت معين، له ابتداء لا يجوز التقدم عليه، وانتهاء لا يجوز التأخر عنه.
অর্থ: নামাযের নির্ধারিত সময় রয়েছে। সেই সময়ের শুরু আছে, এর আগে নামায পড়া জায়েয নেই। আবার সেই সময়ের শেষও আছে, তার থেকে বিলম্ব করে নামায পড়াও জায়েয নেই। (বাযলুল মাজহুদ ৫/৩৪৮)[2]
* অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
ﵟحَٰفِظُواْ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلۡوُسۡطَىٰ ﵞ [البقرة: 238]
অর্থ: তোমরা সকল নামাযের প্রতি এবং মধ্যবর্তী নামাযের প্রতি যত্নবান থাকো। (সূরা বাকারা, আয়াত ২৩৭)
এই আয়াতের তাফসীরে ইবনে জারীর তাবারী (রহ.) বলেন,
يعني تعالى ذكره بذلك :واظبوا على الصلوات المكتوبات في أوقاتهن، وتعاهدوهن والزموهن .
অর্থাৎ, তোমরা সকল নামায যথাযথ সময়ে নিয়মিত আদায় করো, নামাযের ব্যাপারে যত্নবান থাকো এবং তা আঁকড়ে ধরো। (তাফসীরে তাবারী ২/৭৩৪)[3]
* রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
"ليس في النوم تفريط، إنما التفريط في اليقظة: أن تؤخر صلاة حتى يدخل وقت أخرى"
অর্থ: ঘুমের কারণে (নামায কাযা হওয়া) অন্যায় নয়। তবে জাগ্রত অবস্থায় নামাযকে এত বিলম্ব করে আদায় করা অন্যায় -যাতে অন্য ওয়াক্ত শুরু হয়ে যায়। (আবু দাউদ, হাদিস ৪৪১)
* নামাযের বিধান নাযিল হওয়ার পর জিবরীল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দুইবার নামায আদায় করেন। প্রথম দিন প্রত্যেক নামায ওয়াক্তের শুরুতে আদায় করেন। দ্বিতীয় দিন প্রত্যেক নামায তার শেষ ওয়াক্তে আদায় করেন। অত:পর জিবরীল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন,
يا محمد، هذا وقت الأنبياء، من قبلك، والوقت ما بين هذين الوقتين.
অর্থ: হে মুহাম্মদ! এটা আপনার পূর্ববর্তী নবীদের (নামাযের) সময়। আর এই দুইয়ের মধ্যবর্তী সময়টুকু আপনার নামাযের সময়। (সুনানে আবু দাঊদ, হাদিস ৩৯৩)
* এ ছাড়া এক সাহাবী এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাযের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা করলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষনাৎ কোনো উত্তর না দিয়ে, দুই দিন নামায পড়ান। প্রথম দিন প্রত্যেক নামায তার শুরুর সময়ে আদায় করেন। আর দ্বিতীয় দিন প্রত্যেক নামায শেষ সময়ে আদায় করেন। অত:পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
"أين السائل عن وقت الصلاة؟ الوقت فيما بين هذين".
অর্থ: নামাযের ওয়াক্ত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তি কোথায়? এই দুই সময়ের মধ্যবর্তীটাই নামাযের ওয়াক্ত। (আবু দাউদ, হাদিস ৩৯৫)
এ জাতীয় আয়াত ও হাদীসের আলোকে ফোকাহায়ে কেরাম বলেন, প্রত্যেক নামাযের ওয়াক্ত নির্ধারিত। নির্ধারিত সময়ের আগে বা পরে নামায পড়া গুনাহ। কারণ তা উপরিউক্ত আয়াত-হাদীসের সুস্পষ্ট লঙ্ঘন। (দেখুন: শরহু মুখতাসারুত তাহাবী ২/১০১-১১০;[4] শরহু মাআনিল আসার ২/৮৬-১০৩;[5] আত-তাজরীদ ২/৯০৫-৯০৬, ৯১২;[6] বাযলুল মাজহূদ ৫/৩৫৪).
* বিশিষ্ট তাবেয়ী হযরত মাকহুল রহ. বলেন, হযরত উমর (রাযি.) বিভিন্ন অঞ্চলে লিখিত বার্তা পাঠান। তাতে তিনি সেখানকার মানুষকে দুই ওয়াক্তের নামায একত্রে এক ওয়াক্তে আদায় করতে নিষেধ করেন এবং তিনি বলেন যে, দুই ওয়াক্তের নামায এক ওয়াক্তে একত্রে আদায় করা কবীরা গুনাহ। (মুয়াত্তা মালেক, বর্ণনা ২০৪)
তবে কোনো কোনো হাদিসে এসেছে যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ওয়াক্তের নামায এক সাথে আদায় করেছেন। যেমন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন,
صلى رسول الله ﷺ الظهر والعصر جميعا، والمغرب والعشاء جميعا، في غير خوف ولا سفر.
অর্থ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়-ভীতি ও সফর ছাড়াই যোহর ও আসরের নামায এবং মাগরিব ও এশার নামায একত্রে আদায় করেছেন। (সহিহ মুসলিম, হাদিস ১৬২৮)
এই হাদিস এবং এ ধরনের অন্য হাদিসগুলোর ব্যাখ্যায় বদরুদ্দীন আইনী রহ. বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ উমদাতুল কারীতে বলেন,
ولكن حملناه على الجمع الصوري- أي: أنه صلى الأولى في آخر وقتها، والثانية في أول وقتها، لا أنه صلاهما في وقت واحد - حتى لا يعارض الخبر الواحد الآية القطعية.. وما قلناه هو العمل بالآية والخبر.
এই হাদীসগুলোতে বাহ্যত একত্রে পড়া উদ্দেশ্য। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নামায তার শেষ সময়ে আর দ্বিতীয় নামাযকে তার ওয়াক্তের শুরুতে আদায় করেছেন। এমন না যে, তিনি উভয় নামায এক ওয়াক্তে পড়েছেন। হাদীসের এই উদ্দেশ্য নিলে কুরআন ও হাদীসের মাঝে কোনো বৈপরীত্য থাকে না এবং কুরআন ও হাদিস উভয়ের উপর আমল হয়। (উমদাতুল কারী ৭/২২০)[7]
আরো দেখুন: শরহু মুখতাসারুত তাহাবী ২/১০১-১১০; শরহু মাআনিল আসার ২/৮৬-১০৩; আত-তাজরীদ ২/৯০৫-৯০৬, ৯১২.
আর এ ব্যাখ্যাটি পূর্বোক্ত হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. এর ছাত্র, প্রসিদ্ধ তাবেয়ী হযরত আবুশ শাঅছা জাবের রহ.ও করেছেন। আমর রহ. বলেন,
سمعت أبا الشعثاء جابرا قال: سمعت ابن عباس رضي الله عنهما قال: «صليت مع رسول الله صلى الله عليه وسلم ثمانيا جميعا، وسبعا جميعا، قلت: يا أبا الشعثاء، أظنه أخر الظهر وعجل العصر، وعجل العشاء وأخر المغرب؟ قال: وأنا أظنه.
অর্থ: আমি আবুশ শাঅছা জাবের (রহ.)-কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.)-কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একত্রে আট রাকাত (যোহর ও আসর) এবং একত্রে সাত রাকাত (মাগরিব ও ইশার) আদায় করেছি। বর্ণনাকারী আমর (রহ.) আবুশ শাঅছাকে বলেন, আমার মনে হয়, তিনি যোহরের নামায শেষ ওয়াক্তে আর আসরের নামায প্রথম ওয়াক্তে আদায় করেছেন। তদ্রূপ ইশার নামায প্রথম ওয়াক্তে আদায় করেছেন আর মাগরিবের নামায শেষ ওয়াক্তে আদায় করেছেন। আবুশ শাঅছা (রহ.) বলেন, আমিও তাই মনে করি। (সহীহ বুখারী, হাদিস ১১৭৮)
* এ ছাড়া সাহাবায়ে কেরামের আমলও এমনই ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে তাঁরা এভাবেই ব্যাখ্যা করেছেন। যেমন,
* হাফস রহ. বলেন,
كان أنس بن مالك إذا أراد أن يجمع بين صلاتين في السفر أخر الظهر إلى آخر وقتها، ثم صلاها وصلى العصر في أول وقتها ويصلي المغرب في آخر وقتها ويصلي العشاء في أول وقتها ويقول: هكذا كان رسول الله صلى الله عليه وسلم يجمع بين الصلاتين في السفر
অর্থ: আনাস রাযি. যখন সফরে দুই ওয়াক্তের নামায এক সাথে পড়তে চাইতেন, তখন তিনি যোহরকে তার শেষ ওয়াক্ত পর্যন্ত বিলম্ব করে আদায় করতেন। আর আসরকে তার প্রথম ওয়াক্তে আদায় করতেন। তেমনি মাগরিবের নামায তার শেষ ওয়াক্তে পড়তেন আর এশার নামায প্রথম ওয়াক্তে পড়তেন। (এভাবে তিনি দুই ওয়াক্তের নামাযকে এক সাথে আদায় করতেন) এবং তিনি বলতেন, এভাবে (অর্থাৎ, প্রত্যেক নামাযকে তার নির্ধারিত ওয়াক্তে রেখে) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে দুই ওয়াক্তের নামাযকে এক সাথে আদায় করতেন। (মুসনাদে বাযযার, হাদীস ৬৪৫৮)
হযরত আলী রাযি., হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. প্রমুখ সাহাবীও অনুরূপ আমল করেছেন এবং তাঁরা এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে ব্যাখ্যা করেছেন। (আবু দাউদ শরীফ, হাদিস ১২৩৪; শরহু মাআনিল আসার, হাদিস ৯১৩)
* এ ছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযি.) বলেন,
ما رأيت النبي ﷺ صلى صلاة قط إلا لوقتها، إلا أنه جمع بين الظهر والعصر بعرفة، والمغرب والعشاء بجمع.
অর্থ: আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো নামায তার নির্ধারিত সময় ব্যতিত আদায় করতে দেখিনি। তবে তিনি আরাফায় যোহর ও আসর আর মুযদালেফায় মাগরিব ও এশা একত্রে আদায় করেছেন। (মুসান্নাফে আব্দুর রাযযাক, বর্ণনা ৪৪২০)
* ইমাম কুদূরী রহ. এই হাদিস বর্ণনা করার পর বলেন,
وقد كان ابن مسعود يصحب النبي صلى الله عليه وسلم في السفر والحضر، فلو كان يجمع بين الصلاتين لم يخف عليه.
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. সফরে-হযরে সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুই ওয়াক্তের নামাযকে একসাথে আদায় করে থাকেন, তাহলে তার কাছে তা গোপন থাকত না। (আত-তাজরীদ ২/৯০৬)
এই কারণে এ হাদিসের ব্যাখ্যায় বদরুদ্দীন আইনী (রহ.) বলেন,
وهذا الحديث يبطل العمل بكل حديث فيه جواز الجمع بين الظهر والعصر والمغرب والعشاء، سواء كان في حضر أو سفر أو غيرهما.
অর্থ: এই হাদিস ঐ সব হাদিসকে রহিত করে দেয়, যাতে যোহর-আসর এবং মাগরিব-এশা এক সাথে পড়ার কথা উল্লেখ হয়েছে। চাই তা সফর অবস্থায় হোক বা মুকীম অবস্থায় হোক বা অন্য কোন অবস্থায় হোক। (উমদাতুল কারী ৫/৪৫)
আল্লামা ইবনে আবেদীন শামী (রহ.) তাঁর কিতাব ফাতাওয়া শামীতে এ বিষয়ে দীর্ঘ আলোচনা করার পর সর্বশেষ তার উস্তাদ মহিউদ্দিন (রহ.) এর বক্তব্য উদ্ধৃত করে বলেন,
والذي أذهب إليه أنه لا يجوز الجمع في غير عرفة ومزدلفة؛ لأن أوقات الصلاة قد ثبتت بلا خلاف، ولا يجوز إخراج صلاة عن وقتها إلا بنص غير محتمل... وكل حديث ورد في ذلك ..ليس بنص. اهـ
অর্থাৎ আরাফা এবং মুযদালেফা ছাড়া অন্য কোথাও দুই ওয়াক্তের নামাযকে একসাথে পড়া জায়েয হবে না। কারণ প্রত্যেক নামাযের নির্ধারিত সময় আছে। এটি অকাট্য দলীল দ্বারা প্রমাণিত। এতে কারো দ্বিমত নেই। অতএব স্পষ্ট ও মজবুত দলিল ছাড়া কোনো নামাযকে তার নির্ধারিত ওয়াক্ত থেকে বের করে (পূর্বের ওয়াক্ত বা পরের ওয়াক্তে) পড়া জায়েয হবে না। আর দুই নামায একসাথে পড়ার ব্যাপারে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, সেগুলোর কোনটি স্পষ্ট নয়। (ফাতাওয়া শামী ১/৩৮১)[8]
উপরিউক্ত দলিল-প্রমাণ থেকে প্রমাণিত হয় যে, প্রত্যেক নামায তার নির্ধারিত ওয়াক্তের ভেতরেই আদায় করতে হবে। ব্যস্ততা বা অন্য কোনো কারণে কোনো নামাযকে পরের ওয়াক্তে বা আগের ওয়াক্তে পড়া যাবে না।
সুতরাং যেসব নাবিক ইতিপূর্বে এভাবে নামায আদায় করেছেন তাদেরকে তাওবা-ইস্তেগফার করতে হবে। আর যেসব নামায নির্ধারিত ওয়াক্তের পূর্বে আদায় করেছেন, ঐ নামাযগুলো পুনরায় কাযা পড়তে হবে।
[1] প্রকাশনা: দারুল লুবাব
[2] প্রকাশনা: দারুল বাশাইর
[3] প্রকাশনা: দারু ইবনে হযম
[4] প্রকাশনা: দারুস সালাম
[5] প্রকাশনা: দারু ইবনে হযম
[6] প্রকাশনা: দারুস সালাম
[7] প্রকাশনা: দারুল কুতুবিল ইলমিয়্যাহ
[8] প্রকাশনা: সাইদ কোম্পানি
والله سبحانه وتعالى أعلم
› দলীল / মারাজি'
الصلاة مفروضة في أوقاتها قوله تعالى: ﵟإِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا ﵞ [النساء: 103] * جاء في تفسير البيضاوي (2/122، دار اللباب): إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا فرضا محدود الأوقات لا يجوز إخراجها عن أوقاتها في شيء من الأحوال. * وفي بذل المشهود (5/348، دار البشائر الإسلامية): (قوله تعالى: {إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا} أي لها وقت معين، له ابتداء لا يجوز التقدم عليه، وانتهاء لا يجوز التأخر عنه. قوله تعالى: ﵟحَٰفِظُواْ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلۡوُسۡطَىٰ ﵞ [البقرة: 238] * وفي تفسير الطبري (2/734، دار ابن حزم): يعني تعالى ذكره بذلك :واظبوا على الصلوات المكتوبات في أوقاتهن، وتعاهدوهن والزموه . * أخرج الإمام عبد الرزاق في مصنفه (برقم: ٤٤٢٠)ــ عن ابن مسعود قال: ما رأيت النبي ﷺ صلى صلاة قط إلا لوقتها، إلا أنه جمع بين الظهر والعصر بعرفة، والمغرب والعشاء بجمع. وأخرجه أيضا: الإمام البخاري في صحيحه (برقم:1682) ومسلم في صحيحه (برقم: 1289) والنسائي في سننه (برقم:3991). * وقال العيني في عمدة القاري (5/45، دار الكتب العلمية) في شرح هذا الحديث: وهذا الحديث يبطل العمل بكل حديث فيه جواز الجمع بين الظهر والعصر والمغرب والعشاء، سواء كان في حضر أو سفر أو غيرهما. * أخرج الإمام أبو داؤد في سننه ( رقم الحديث: 392) عن ابن عباس، قال: قال رسول الله صلى الله عليه وسلم: "أمني جبريل عند البيت مرتين، فصلى بي الظهر حين زالت الشمس وكانت قدر الشراك، وصلى بي العصر حين كان ظله مثله، وصلي بي -يعنى المغرب- حين أفطر الصائم، وصلى بي العشاء حين غاب الشفق، وصلى بي الفجر حين حرم الطعام والشراب على الصائم، فلما كان الغد صلى بي الظهر حين كان ظله مثله، وصلى بي العصر حين كان ظله مثليه، وصلى بي المغرب حين أفطر الصائم، وصلى بي العشاء إلى ثلث الليل، وصلى بي الفجر فأسفر، ثم التفت إلي فقال: يا محمد، هذا وقت الأنبياء من قبلك، والوقت ما بين هذين الوقتين". = قال الشيخ شعيب الأرنؤوط: إسناده حسن. * وكذا أخرج في سننه برقم: 441 - عن أبي قتادة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ليس في النوم تفريط، إنما التفريط في اليقظة: أن تؤخر صلاة حتى يدخل وقت أخرى." = قال الشيخ شعيب الأرنؤوط: إسناده صحيح. * وكذا أخرج في سننه برقم: 395 - عن أبي موسى: أن سائلا سأل النبي صلى الله عليه وسلم (عن مواقيت الصلاة) فلم يرد عليه شيئا، حتى أمر بلالا، فأقام الفجر حين انشق الفجر، فصلى حين كان الرجل لا يعرف وجة صاحبه -أو أن الرجل لا يعرف من إلى جنبه-، ثم أمر بلالا فأقام الظهر حين زالت الشمس، حتى قال القائل: انتصف النهار، وهو أعلم، ثم أمر بلالا فأقام العصر والشمس بيضاء مرتفعة، وأمر بلالا فأقام المغرب حين غابت الشمس، وأمر بلالا فأقام العشاء حين غاب الشفق، فلما كان من الغد صلى الفجر وانصرف، فقلنا: أطلعت الشمس؟ فأقام الظهر في وقت العصر الذي كان قبله، وصلى العصر وقد اصفرت الشمس -أو قال: أمسى-، وصلى المغرب قبل أن يغيب الشفق، وصلى العشاء إلى ثلث الليل، ثم قال: "أين السائل عن وقت الصلاة؟ الوقت فيما بين هذين". = قال الشيخ شعيب الأرنؤوط: إسناده صحيح. * وكذا أخرج في سننه برقم: 1234 - عن عبد الله بن محمد بن عمر بن علي بن أبي طالب، عن أبيه، عن جده: أن عليا كان إذا سافر سار بعد ما تغرب الشمس حتى تكاد أن تظلم، ثم ينزل فيصلي المغرب، ثم يدعو بعشائه فيتعشى، ثم يصلي العشاء، ثم يرتحل، ويقول: هكذا كان رسول الله صلى الله عليه وسلم يصنع. = قال شعيب الأرنؤوط: إسناده حسن. * أخرج الإمام الطحاوي في شرح معاني الآثار: 983 - عن نافع، قال: أقبلنا مع ابن عمر رضي الله عنه حتى إذا كنا ببعض الطريق ، استصرخ على زوجته بنت أبي عبيد ، فراح مسرعا ، حتى غابت الشمس ، فنودي بالصلاة فلم ينزل، حتى إذا أمسى فظننا أنه قد نسي ، فقلت: الصلاة ، فسكت ، حتى إذا كاد الشفق أن يغيب ، نزل فصلى المغرب ، وغاب الشفق فصلى العشاء وقال: «هكذا كنا نفعل مع رسول الله صلى الله عليه وسلم إذا جد بنا السير. = قال المحقق: إسناده صحيح. * أخرج الإمام البزار في مسنده: 6458- عن حفص قال: كان أنس بن مالك إذا أراد أن يجمع بين صلاتين في السفر أخر الظهر إلى آخر وقتها، ثم صلاها وصلى العصر في أول وقتها ويصلي المغرب في آخر وقتها ويصلي العشاء في أول وقتها ويقول: هكذا كان رسول الله صلى الله عليه وسلم يجمع بين الصلاتين في السفر. = وفي إعلاء السنن (2/ 89، دار الكتب العلمية): رواه البزار، وفيه ابن اسجاق وهو ثقة ولكنه مدلس. وفي الترغيب والترهيب للمنذري (4/577، دار إحياء التراث): وبالجملة فهو ممن اختلف فيه، وهو حسن الحديث كما تقدم. * وفي موطأ مالك (برقم: 204) قال الإمام محمد بسنده عن مكحول عن عمر بن الخطاب، أنه «كتب في الآفاق، ينهاهم أن يجمعوا بين الصلاتين، ويخبرهم أن الجمع بين الصلاتين في وقت واحد كبيرة من الكبائر». حكم الجمع بين الصلاتين * وفي كتاب الأصل )1/147، دار ابن حزم): قلت: أرأيت هل يجمع بين الصلاتين إلا في عرفة وجمع؟. قال: لا يجمع بين صلاتين في وقت واحد في حضر ولا سفر ما خلا عرفة والمزدلفة. * وفي شرح مختصر الطحاوي للجصاص (2/ 101، دار السراج): قال أبو جعفر: (والجمع بين الصلاتين في الحضر والسفر للمريض أن يصلي الظهر في آخر وقتها، والعصر في أول وقتها، وكذلك المغرب والعشاء، ولا تجمعان في وقت إحداهما إلا بعرفة وجمع). قال أبو بكر أحمد: الأصل في ذلك قول الله تعالى: {وإن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا}: يعني فرضا مؤقتا وقال عز وجل: {أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل}، وقال: {وأقم الصلاة طرفي النهار}. فلا يجوز لأحد ترك الوقت المفروض فيه الصلاة إلا بدلالة، وقد اتفق الجميع على بعض هذه الصولات، أنه لا يجوز ترك الوقت فيها، كذلك سائرها، لوجود التوقيت فيها. وأيضا: صلى النبي صلى الله عليه وسلم الصلوات الخمس عند سؤال السائل عن المواقيت في أول مواقيتها وآخرها: ثم قال: "الوقت فيما بين هذين". ونقل الناس هذه المواقيت نقلا عاما، قولا وفعلا، بحيث يوجب العلم والعمل، فلا يجوز لأحد تركها إلا بمثل ما ورد به نقل الأصل، ولا يجوز إسقاطها بأخبار الآحاد، وبما يحتمل التأويل، ولا بالنظر والمقاييس. وأيضا: روى عبد الله بن رباح عن أبي قتادة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم "ليس في النوم تفريط، إنما التفريط في اليقظة؛ بأن يؤخر الصلاة إلى وقت أخرى". * وفي التجريد للقدوري (2/ 912، دار السلام): قال أصحابنا: لا يجوز للمقيم الجمع بين الصلاتين. وقال الشافعي: يجمع بينهما في المطر. - لنا: ما قدمناه في المسألة الأولى، ولأنها صلاة مؤقتة فلا يؤثر في تقديمها على وقتها الموضوع لها المطر، كالفجر والظهر. ولأن المطر لا يؤثر في صفات الصلاة فلا يؤثر في أوقاتها، كالريح والبرد. * وفيه أيضا (2/905-906): - قال أصحابنا: لا يجمع المسافر بين الصلاتين في وقت إحداهما. وقال الشافعي: هو مخير: إن شاء صلى الظهر والعصر في وقت الظهر، وإن شاء صلاهما في وقت العصر، وكذلك المغرب والعشاء: إن شاء صلاهما في وقت المغرب، وإن شاء صلاهما في وقت العشاء. لنا: ما روى أبو هريرة عن النبي صلى الله عليه وسلم أنه قال: (إن للصلاة أولا وآخرا، وإن أول وقت الظهر حين تزول الشمس، وآخر وقتها حين يدخل وقت العصر، وأول وقت العصر حين يدخل وقتها، وآخر وقتها حين تصفر الشمس) وروى أبو قتادة عن النبي صلى الله عليه وسلم أنه قال: (ليس في النوم تفريط، إنما التفريط أن يؤخر الصلاة إلى وقت أخرى). وروى عبد الله بن مسعود قال: ما رأيت رسول الله صلى الله عليه وسلم صلى صلاة لغير ميقاتها [إلا صلاة بجمع وصلاة بالمزدلفة، وصلاة الصبح من الغد قبل ميقاتها]. وقد كان ابن مسعود يصحب النبي صلى الله عليه وسلم في السفر والحضر، فلو كان يجمع بين الصلاتين لم يخف عليه... ولأنها صلاة مؤقتة، فلم يجز تقديمها على وقتها الموضوع لها لأجل السفر، كالظهر. ولأنها عبادة تختص بوقت فلم يجز تقديمها على وقتها لأجل السفر، كصلاة رمضان. * وفي بذل المجهود في حل سنن أبي داود (5/ 354، دار البشائر الإسلامية): والحاصل أن النص القرآني القطعي حاكم بعدم جواز الجمع الحقيقي بين الصلاتين، لأنه إخراج الصلاة عن وقتها المقدم، فلا يعارض هذا الحكم إلا بمثله، فخرج بهذا الجمع بين عرفات والمزدلفة، فإن ثبوته بلغ حد التواتر على أنه من مناسك الحج بالإجماع، لأنه أجمعت الأمة على هذا الجمع في الموضعين. * وفي الدر المختار مع رد المحتار ط سعيد (1/ 381): ولا جمع بين فرضين في وقت بعذر) سفر ومطر خلافا للشافعي، وما رواه محمول على الجمع فعلا لا وقتا (فإن جمع فسد لو قدم) الفرض على وقته (وحرم لو عكس) أي أخره عنه (وإن صح) بطريق القضاء (إلا لحاج بعرفة ومزدلفة) كما سيجيء. تأويل أحاديث الجمع * أخرج الإمام مسلم في صحيحه (برقم: 705): عن ابن عباس قال: « صلى رسول الله صلى الله عليه وسلم الظهر والعصر جميعا والمغرب والعشاء جميعا في غير خوف ولا سفر ». * أخرج الإمام البخاري في صحيحه (برقم:1111): عن أنس بن مالك قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا ارتحل قبل أن تزيغ الشمس، أخر الظهر إلى وقت العصر، ثم نزل فجمع بينهما، فإن زاغت الشمس قبل أن يرتحل، صلى الظهر ثم ركب. * أخرج الإمام النسائي في سننه (برقم: 594): عن أنس، عن رسول الله صلى الله عليه وسلم، أنه كان إذا عجل به السير يؤخر الظهر إلى وقت العصر، فيجمع بينهما، ويؤخر المغرب حتى يجمع بينها وبين العشاء حتى يغيب الشفق. * وفي بذل المجهود في حل سنن أبي داود (5/ 354، دار البشائر الإسلامية): وأما الأحاديث التي فيها ذكر الجمع فمختلفة، وأكثر الروايات في الجمع وردت في السفر، وبعضها يوهم جمع التقديم، وأكثرها في جمع التأخير، فأما جمع التقديم فغير ثابت، فإن أبا داود قال: حديث معاذ من طريق يزيد بن أبي حبيب هذا حديث منكر، وليس في جمع التقديم حديث قائم، ومع هذا ليس في الحديث ذكر جمع التقديم مصرحا، بل يحتمل جمع التقديم، ويحتمل غيره، فلا يحمل عليه مع الاحتمال. وأما جمع التأخير فمحتمل للجمع الحقيقي والجمع الصوري، فإذا حمل على الجمع الحقيقي يعارض الآية القطعية والأحاديث الظنية، وهي ما تقدم من عمر وابن عباس من "أن الجمع من غير عذر من الكبائر" وابن مسعود: "أنه صلى الله عليه وسلم ما صلى صلاة لغير ميقاتها إلا في المزدلفة وعرفات". وأما إذا حمل على الجمع الصوري فلا يخالفه شيء من الأحاديث، فالحمل عليه أولى لموافقة الكتاب والأحاديث التي فيها ذكر الجمع في الحضر، فهذا الجمع محمول على الجمع الصوري قطعا، ومن حمله على غيره فقد غفل، فهذه كلها تقتضي أن تكون الأحاديث التي فيها ذكر الجمع كلها غير جمع عرفات والمزدلفة محمولة على الجمع الصوري، لا على الجمع الحقيقي- والله تعالى أعلم- * جاء في شرح مختصر الطحاوي للجصاص (2/ 101، دار السراج): فإن احتجوا بما روي عبد الله بن مسعود، ومعاذ، وابن عباس رضي الله عنهم" أن النبي صلى الله عليه وسلم جمع بين الصلاتين: الظهر والعصر، والمغرب والعشاء". قيل له: لم يبين في أخبار هؤلاء كيفية الجمع، فلا تعلق فيها للمخالف، إذ ليس هو عموم لفظ، فينتظم سائر وجوه الجمع، وإنما هو حكاية فعل كان من النبي صلى الله عليه وسلم، فليس مخالفنا بأولى بحمله على مذهبه منا، بحمله على ما نقوله. ويدل أن هذا الجمع كان على ما قلنا، أن ابن عباس رضي الله عنهما قال: "جمع رسول الله صلى الله عليه وسلم بالمدينة من غير خوف، ولا سفر"، وفي بعضها: "من غير سفر، ولا مطر" ولا خلاف بين الفقهاء أن الجمع لا يجوز في الإقامة من غير عذر. * وفي التجريد للقدوري (2/ 912، دار السلام): قالوا: روى ابن شهاب عن أنس قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا ارتحل قبل أن تزيغ الشمس أخر الظهر إلى وقت العصر ثم نزل فجمع بينهما، وإن زاغت الشمس قبل أن يرتحل صلى الظهر ثم ركب. قلنا: لا دلالة فيه؛ لأن قوله: أخر الظهر إلى وقت العصر، يقتضي أن جميع وقت العصر غاية لفعل الظهر، وذلك لا يكون إلا والظهر مفعولة في آخر وقتها. قلنا: الجمع الذي رووه يحتمل لما قاله أصحابنا من تأخير الظهر إلى آخر وقتها وتعجيل العصر في أول وقتها. وقد روي ذلك مفسرا في أخبارنا: فذكر الطحاوي عن العطاف بن خالد المخزومي عن نافع قال: أقبلنا مع ابن عمر، حتى إذا كنا في بعض الطريق استصرخ على زوجته صفية بنت أبي عبيد، فراح مسرعا حتى غابت الشمس، فنودي بالصلاة، فلم ينزل حتى أمسى، فظننا أنه قد نسى، فقلت: الصلاة، فسكت، حتى إذا كاد الشفق أن يغيب نزل فصلى المغرب، ثم غاب الشفق فصلى العشاء وقال: هكذا نفعل مع رسول الله صلى الله عليه وسلم إذا جد به السير. وقالت عائشة: كان رسول الله صلى الله عليه وسلم في السفر يؤخر المغرب حتى كاد يظلم ثم يصلي المغرب ويقدم العشاء. وعن علي أنه كان في السفر يؤخر المغرب حتى كاد يظلم، ثم يصلي المغرب، ثم يدعو بعشائه فيتعشى ثم يصلي ويقول: كذا كان رسول الله صلى الله عليه وسلم يجمع في السفر بين الظهر والعصر والمغرب والعشاء، يؤخر المغرب حتى يكون آخر الوقت، ويعجل الآخرة منهما حتى تكون في أول الوقت. فإذا روي عنهم الجمع على هذا الوجه وجب حمل الأخبار عليه. * وفي عمدة القاري شرح صحيح البخاري (7/ 220، دار الكتب العلمية): قلت: سلمنا أن الجمع رخصة، ولكن حملناه على الجمع الصوري حتى لا يعارض الخبر الواحد الآية القطعية، وهو قوله تعالى: {حافظوا على الصلوات} (البقرة: 832). أي: أدوها في أوقاتها، وقال الله تعالى: {إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا} (النساء: 301). أي: فرضا موقوتا، وما قلناه هو العمل بالآية والخبر، وما قالوه يؤدي إلى ترك العمل بالآية ويلزمهم على ما قالوا من الجمع المعنوي رخصة أن يجمعوا لعذر المطر أو الخوف في الحضر، ومع هذا لم يجوزوا ذلك. * وفي رد المحتار (1/381، سعيد): (قوله: محمول إلخ) أي ما رواه مما يدل على التأخير محمول على الجمع فعلا لا وقتا: أي فعل الأولى في آخر وقتها والثانية في أول وقتها، ويحمل تصريح الراوي بخروج وقت الأولى على التجوز ... ويدل على هذا التأويل ما صح «عن ابن عمر أنه نزل في آخر الشفق فصلى المغرب ثم أقام العشاء وقد توارى الشفق، ثم قال: إن رسول الله صلى الله عليه وسلم كان إذا عجل به السير صنع هكذا» ... كيف وقد قال صلى الله عليه وسلم «ليس في النوم تفريط، إنما التفريط في اليقظة، بأن تؤخر صلاة إلى وقت الأخرى» رواه مسلم، وهذا قاله وهو في السفر ... وأما حديث أبي الطفيل الدال على التقديم فقال الترمذي فيه إنه غريب، وقال الحاكم إنه موضوع، وقال أبو داود: ليس في تقديم الوقت حديث قائم، وقد أنكرت عائشة على من يقول بالجمع في وقت واحد. وفي الصحيحين «عن ابن مسعود والذي لا إله غيره ما صلى رسول الله صلى الله عليه وسلم صلاة قط إلا لوقتها إلا صلاتين جمع بين الظهر والعصر بعرفة، وبين المغرب والعشاء بجمع» " ويكفي في ذلك النصوص الواردة بتعيين الأوقات من الآيات والأخبار... وقال سلطان العارفين سيدي محيي الدين نفعنا الله به: والذي أذهب إليه أنه لا يجوز الجمع في غير عرفة ومزدلفة؛ لأن أوقات الصلاة قد ثبتت بلا خلاف، ولا يجوز إخراج صلاة عن وقتها إلا بنص غير محتمل؛ إذ لا ينبغي أن يخرج عن أمر ثابت بأمر محتمل، هذا لا يقول به من شم رائحة العلم، وكل حديث ورد في ذلك فمحتمل أنه يتكلم فيه مع احتمال أنه صحيح، لكنه ليس بنص اهـ * وكذا يراجع أيضا: شرح معاني الآثار (2/86-103، دار ابن حزم)؛ وتبيين الحقائق شرح كنز الدقائق (1/ 88، دار الكتاب الإسلامي)؛ الفتاوى الهندية (1/52، دار الفكر)؛ البحر الرائق شرح كنز الدقائق (1/267، دار الكتاب الإسلامي)؛ النهر الفائق شرح كنز الدقائق (1/170، دار الكتب العلمية). والله تعالى أعلم بالصواب.
