মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকামারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা

فتوى

ক্রয়-বিক্রয়

دار الإفتاء

মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা

৮ এপ্রিল, ২০২৬ক্রয়-বিক্রয়
মারকাযুল ফাতাওয়া ✦ دار الإفتاء ✦ মারকাযুল ফাতাওয়া ✦ফতওয়া নং৪৬০৪০১

س প্রশ্ন

"ক" একটি ব্যবসা পরিচালনা করে। বাহিরের দেশ থেকে ছোট ছোট ইলেকট্রনিক পণ্য আমদানি করে অনলাইন শপ এর মাধ্যমে বিক্রয় করে। এখন "ক" তার ব্যবসা বাড়ানোর লক্ষ্যে "খ" এর সাথে এভাবে চুক্তিতে আবদ্ধ হতে চায় যে, "ক" কিছু পণ্য যার মূল্য ধরা যাক পাঁচ লক্ষ টাকা, আমদানির জন্য নির্দিষ্ট করবে এবং "খ" বিনিয়োগ হিসাবে এই পাঁচ লক্ষ টাকা পণ্যমূ্ল্য পরিশোধ করবে এবং এই পণ্যগুলো ২০% মুনাফাসহ "ক" এর নিকট বিক্রয় করবে। এবং "ক" একটি নির্দিষ্ট সময় পরে "খ" কে ২০% মুনাফাসহ পাঁচ লক্ষ টাকা পরিশোধ করবে। উক্ত চুক্তিতে উভয়পক্ষ রাজি হলে "খ" "ক" কে পণ্যমূল্য প্রদান করবে এবং "ক" উক্ত টাকা দিয়ে বাহিরের দেশ থেকে পণ্য আমদানি করে ধীরে ধীরে অনলাইন শপ এর মাধ্যমে বিক্রয় করবে এবং উক্ত চুক্তি অনুযায়ী নির্দিষ্ট তারিখে ২০% মুনাফাসহ পণ্য মূল্য পরিশোধ করবে। পণ্য বাহির থেকে ক্রয় করে আনার পর "ক" এবং "খ" এর মাঝে নতুন করে কোন চুক্তি সংঘটিত হবে না; বরং প্রথমদিনের চুক্তি অনুযায়ী যাবতীয় লেনদেন সম্পন্ন হবে। উক্ত চুক্তি অনুযায়ী "ক" এর নিকট পণ্য পৌঁছা পর্যন্ত পণ্যের ঝুঁকি "খ" বহন করবে। আর পণ্য "ক" এর নিকট পৌঁছার পর পণ্য সংক্রান্ত যাবতীয় ঝুঁকি যেমন: পণ্য বিক্রয় করতে দেরি হওয়া, পণ্যের দাম কমে যাওয়া ইত্যাদি "ক" বহন করবে। এ ধরণের চুক্তি শরীয়তসম্মত কি না? এটাকে বাইয়ে মুরাবাহা বলা যায় কি না?

ج উত্তর

بسم الله الرحمن الرحيم

প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে বিনিয়োগ করা জায়েয হবে না। কেননা এই পদ্ধতিতে পণ্য দেশে পৌঁছার পর "ক" এবং "খ" এর মাঝে মৌখিক বা লিখিতভাবে কোন বিক্রয়চুক্তি সম্পাদিত হয় না। বরং পূর্বের চুক্তি অনুযায়ী "ক" এবং "খ" এর মাঝে অটো লেনদেন সম্পন্ন হয়ে যায়। আর এভাবে ক্রয়-বিক্রয় চুক্তি হয় না। তাই এই পদ্ধতিতে লেনদেন করা যাবে না।

বিনিয়োগটি সহীহভাবে করতে চাইলে "ক" এর হাতে পণ্য পৌঁছার পর মৌখিক বা লিখিতভাবে "ক" এবং "খ" এর মাঝে ক্রয়-বিক্রয় চুক্তি সম্পন্ন করতে হবে।

والله سبحانه وتعالى أعلم

› দলীল / মারাজি'

• بدائع الصنائع في ترتيب الشرائع (5/ 589- مكتبة أولو الألباب): وأما ركن البيع: فهو مبادلة شيء مرغوب بشيء مرغوب، وذلك قد يكون بالقول، وقد يكون بالفعل (أما) القول فهو المسمى بالإيجاب، والقبول في عرف الفقهاء... وأما المبادلة ‌بالفعل فهي التعاطي ويسمى هذا البيع بيع المراوضة. • وفي الهداية مع فتح القدير (6/ 248- دار الفكر): البيع ينعقد بالإيجاب والقبول إذا كانا بلفظي الماضي ... والمعنى هو المعتبر في هذه العقود ولهذا ينعقد بالتعاطي في النفيس والخسيس هو الصحيح لتحقق المراضاة... والكتاب ‌كالخطاب، وكذا الإرسال حتى اعتبر مجلس بلوغ الكتاب وأداء الرسالة. • بحوث في قضايا فقهية معاصرة (1/56 – دار القلم): وذلك لأن التعاطي وإن كان يعوزه التلفظ بالإيجاب والقبول ، ولكن لابد له من حضور فريقين ، أحدهما يعطي والآخر يأخذ. وأما في الإقتراح المذكور ، فإن البيع ينعقد بصفة تلقائية دون أن يعطي واحد ويأخذ آخر. ومعروف أن الواحد لا يتولى طرفي البيع إذن ، فلا يجوز عقد المرابحة بين المصرف وبين العميل على أساس التعاطي. • يراجع أيضا: فتح القدير(6/ 248- دار الفكر)، تبيين الحقائق (4/ 2- دار الكتب العلمية) والله أعلم بالصواب.

উত্তরদাতা

জুবায়ের খলিল তানঈম

যাচাইকারী

মুফতি মুহাম্মদ ইয়াহইয়া সাহেব