মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকামারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা

فتوى

কোম্পানী ও শেয়ার

دار الإفتاء

মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা

৯ এপ্রিল, ২০২৬কোম্পানী ও শেয়ার
মারকাযুল ফাতাওয়া ✦ دار الإفتاء ✦ মারকাযুল ফাতাওয়া ✦ফতওয়া নং৪৫২০০৪

س প্রশ্ন

আমাদের একটি সমিতি রয়েছে। সেখানে আমরা নিয়মিত মাসিক চাঁদা দিয়ে অর্থ জমা করে থাকি।

মূলত অর্থ জমা করার জন্যই এই সমিতি করা হয়। একই সাথে যদি কখনো সুযোগ পাওয়া যায় তাহলে শরয়ী ভিত্তিতে ক্ষুদ্র বিনিয়োগও আমরা করে থাকি। এই সমিতির সময়সীমা ছিল দুই বছর।

যার মধ্যে প্রায় একুশ মাস অতিবাহিত হয়ে গেছে এবং বিগত সময়ের মধ্যে সমিতি কিছু বিনিয়োগ থেকে লভ্যাংশও পেয়েছে। এই সমিতিতে কারো কারো একটি নাম, কারও একাধিক নাম রয়েছে। প্রতি নামে এক হাজার টাকা করে জমা নেওয়া হয়। এ পর্যন্ত সমিতির মোট জমা অর্থ আটাশি হাজার টাকা এবং লভ্যাংশ এসেছে চার হাজার টাকার মতো। সে হিসেবে মোট বিরানব্বই হাজার টাকা সমিতির কাছে জমা ছিল।

অর্থ সম্পাদকের কাছে মোট টাকার অর্ধেক পঁয়তাল্লিশ হাজার টাকার মতো জমা ছিল যা কয়েকদিন আগে চুরি হয়ে যায় এবং কোনক্রমেই সেই টাকা উদ্ধার করা যায়নি। আর এ টাকা চুরির পেছনে সম্পাদকের কোনো ত্রুটি নেই। এ দুর্ঘটনার কারণে সিদ্ধান্ত হয়েছে সমিতি এখনি সমাপ্ত করে দেয়া হবে।

এখন প্রশ্ন হচ্ছে, অবশিষ্ট (যাতে লভ্যাংশও রয়েছে) টাকাগুলো সদস্যদের মধ্যে কীভাবে বন্টন করা হবে? এবং চুরি হওয়া টাকা, যা প্রায় অর্ধেকের মতো সেটাকে প্রত্যেক সদস্য (কোন কোন সদস্যের একাধিক নাম রয়েছে) থেকে কিভাবে বিয়োগ করা হবে? অর্থাৎ মূলধন থেকে এখন অনেক অর্থ নেই। এমতাবস্থায় হিসাব প্রক্রিয়াটা কী হবে? এ বিষয়ে শরয়ী সমাধান দিয়ে আমাদের উপকৃত করবেন। আল্লাহ আপনাকে জাযায়ে খাইর দান করুন।

ج উত্তর

بسم الله الرحمن الرحيم

প্রশ্নে বর্ণিত ক্ষেত্রে চুরি হয়ে যাওয়া পয়তাল্লিশ হাজার টাকার মধ্যে চার হাজার টাকা লাভ থেকে ধর্তব্য হবে। আর বাকি ৪১ হাজার টাকা মূলধন থেকে ধর্তব্য হবে। এক্ষেত্রে মূলধন থেকে যে টাকা লোকসান হলো তা প্রত্যেকেই নিজ নিজ পুঁজির আনুপাতিক হারে বহন করবে। উদাহরণত কারো পুঁজি যদি মোট মুলধনের ১০ পার্সেন্ট হয় তাহলে সে মোট লোকসান থেকে ১০ পার্সেন্ট তথা ৪১০০ টাকা লস বহন করবে। তার মূলধন থেকে ঐ পরিমাণ টাকা বিয়োগ করে অবশিষ্ট টাকা সে ফেরত পাবে।

والله سبحانه وتعالى أعلم

› দলীল / মারাজি'

الوضيعة على قدر رءوس أموالهم • أخرج الإمام عبد الرزاق في مصنفه برقم: 15087: عن الشَّعْبِيِّ، عن عليّ في المضاربة: «الْوَضِيعَةُ عَلَى الْمَالِ، وَالرِّبْحُ عَلَى مَا اصْطَلَحُوا عَلَيْهِ» وَأَمَّا الثَّوْرِيُّ فَذَكَرَهُ، عَنْ أَبِي حُصَيْنٍ، عَنْ عَلِيٍّ فِي الْمُضَارَبَةِ، أَوِ الشَّرِيكَيْنِ. • وفي بدائع الصنائع : إذا عرف هذا فنقول: إذا شرطا الربح على قدر المالين متساويًا أو متفاضلًا، فلا شكّ أنه يجوز و يكون الربح بينهما على الشرط سواء شرطا العمل عليهما أو على أحدهما و الوضيعة على قدر المالين متساويًا و متفاضلًا؛ لأنّ الوضيعة اسم لجزء هالك من المال فيتقدر بقدر المال." • وفي الهندية 2/320 (ط: دار الفکر): وإن قل رأس مال أحدهما وكثر رأس مال الآخر واشترطا الربح بينهما على السواء أو على التفاضل فإن الربح بينهما على الشرط، والوضيعة أبدا على قدر رءوس أموالهما، كذا في السراج الوهاج. • وفي مجلة الأحكام العدلية، والمادة (1369): الضرر والخسارة التي تحصل بلا تعد ولا تقصير تقسم في كل حال بنسبة مقدار رءوس الأموال، وإذا شرط خلاف ذلك فلا يعتبر. الضرر والخسارة يحسب أولا من الربح ثم من رأس المال • وفي الدر المختار مع رد المحتار (5/ 656): (وما هلك من مال المضاربة يصرف إلى الربح)؛ لأنه تبع (فإن زاد الهالك على الربح لم يضمن) ولو فاسدة من عمله؛ لأنه أمين. • وفي مجلة الأحكام العدلية، والمادة (1427): إذا تلف مقدار من مال المضاربة فيحسب في بادئ الأمر من الربح ولا يسري إلى رأس المال، وإذا تجاوز مقدار الربح وسرى إلى رأس المال فلا يضمنه المضارب سواء كانت المضاربة صحيحة أو فاسدة. • وفي تحفة الفقهاء، ٢٤/٣: ثم مقدار النفقة التي أنفق (أي الشريك) يحتسب كله من الربح إن كان ربح وإن لم يكن فهو من رأس المال. • وفي الدر المختار مع رد المحتار4/317: ومؤنة السفر والكراء من رأس المال إن لم يربح. خلاصة. أهـ. والله أعلم بالصواب.

উত্তরদাতা

মুহাম্মদ আরাফাত হোছাইন

যাচাইকারী

মুফতি মুহাম্মদ ইয়াহইয়া সাহেব